
আজকালের কন্ঠ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় সুভাস (৩৩) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সুভাসের বাড়ি শিবগঞ্জ উপজেলার তর্তিপুর আলীডাঙ্গা গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জের বিশেষ আদালত-১ এর বিচারক মোহাম্মদ আদীব আলী রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২০২২ সালের ২৭ মার্চ রাতে রাতে শিবগঞ্জ উপজেলার কনসাট ইউপির নয়ন ফিলিং স্টেশন সংলগ্ন একটি আম বাগান থেকে সুভাসকে আটক করে র্যাব। তার দেহ তল্লাশি করে ২টি কালো রঙের লোহার তৈরি ওয়ান শুটারগান পাওয়া যায়। এ ঘটনায় ২৮ মার্চ ২০২২ সকালে শিবগঞ্জ থানায় মামলা করেন র্যাবের উপ-পরিদর্শক কামরুল ইসলাম। তদন্ত শেষে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেসবাহুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন।
আপনার মতামত লিখুন :