
নিজস্ব প্রতিনিধি : চাঞ্চল্যকর সাগর হত্যা মামলায় জড়িত তদন্তে প্রাপ্ত পলাতক আসামী আব্দুল্লাহ’কে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ০৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৪:২০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন সাবান ফেক্টরী রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-১৭/১০৭১, তারিখঃ ১১/১২/২০২৩-খ্রিঃ, ধারাঃ ৩০২/৩২৩/৩৪ পেনাল কোড ১৮৬০; চাঞ্চল্যকর সাগর হত্যা মামলায় জড়িত পলাতক আসামী আব্দুল্লাহ (২০), পিতা-মোঃ দুলাল, মাতা-ঝুমা বেগম, সাং-সিংপাড়া, বীরতারা, থানা-শ্রীনগর, মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন :