
আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসে কর্মরত ১১টি দেশের ১৩ জন সামরিক কর্মকর্তা সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে রোববার (৪ জানুয়ারি) সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে তারা সাভার সেনানিবাস (৯ম পদাতিক ডিভিশন) পরিদর্শন করেন। পরবর্তীতে তারা সাভারস্থ বাইপাইল এলাকায় অবস্থিত 4A ইয়ার্ণ ডায়িং লিমিটেড নামক একটি পরিবেশবান্ধব গার্মেন্টস শিল্প কারখানাও পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :