এমপি হাফিজ মল্লিকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতারন | Daily AjKaler Kontho

এমপি হাফিজ মল্লিকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতারন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
এমপি হাফিজ মল্লিকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতারন

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ মল্লিকের পক্ষ থেকে ৮৫ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার ৩ ফেব্রুয়ারি সকাল ১০ টার সময় উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি এমপি মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ মল্লিকের উপস্থিতিতে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খানের নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ মল্লিক শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমি বাকেরগঞ্জ উপজেলা সন্তান এই মাটিতে আমি বড় হয়েছি। আমি এমপি সাহেব হতে আসিনি আমি আপনাদের ভাই অথবা সন্তান হয়ে বেঁচে থাকতে চাই। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে অবহেলিত বাকেরগঞ্জ উপজেলার ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ।