সাত-সকালে সড়কে স্বামী-স্ত্রীর প্রাণ গেল | Daily AjKaler Kontho

সাত-সকালে সড়কে স্বামী-স্ত্রীর প্রাণ গেল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৪, ৯:৫৫ পূর্বাহ্ন
সাত-সকালে সড়কে স্বামী-স্ত্রীর প্রাণ গেল

আজকালের কন্ঠ ডেস্ক : নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ লালপুর এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম নওগাঁ যাওয়ার জন্য আজিমনগর স্টেশনে আসছিলেন। রাস্তার পাশে তারা যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন।এ সময় একটি ট্রাক ও নসিমনের মধ্যে সংঘর্ষ হয়। এতে নসিমনটির নিচে চাপা পড়ে ওই স্বামী-স্ত্রী। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিমা আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।