বগুড়া-৩ স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পেটালেন ইউপি চেয়ারম্যান | Daily AjKaler Kontho

বগুড়া-৩ স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পেটালেন ইউপি চেয়ারম্যান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ৪:২৩ অপরাহ্ন
বগুড়া-৩ স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পেটালেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি : গুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকারের কর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে। মারপিটের শিকার শামসুল ইসলাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি। গত বুধবার রাতে উপজেলার রহিম উদ্দীন কলেজ গেটে এ ঘটনাটি ঘটে।

আহত শামসুল ইসলাম জানান, গত বুধবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার কুসুম্বি গ্রাম থেকে অজয় সরকারের কাঁচি মার্কার প্রচারণা শেষে তিনি এবং তার সঙ্গে থাকা চার থেকে পাঁচজন কর্মী-সমর্থক রহিম উদ্দীন কলেজ গেট এলাকায় বসে চা খাচ্ছিলেন।

এ সময় ট্রাক মার্কার ভোট না করে কাঁচি মার্কার প্রচারণা চালানোয় আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। এরপর রাত সাড়ে ৮টায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর ট্রাক মার্কার কর্মীবাহিনী নিয়ে সেখানে গিয়ে তাকে বেধড়ক মারপিট করেন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।