
আজকালের কন্ঠ ডেস্ক :- গত ২৭ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে ০২ জন ব্যক্তি জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করলে উক্ত মহিলা ডাক চিৎকার শুরু করে। তার ডাক চিৎকারে পথচারী এবং এলাকার লোকজন গিয়ে ভিকটিমকে উদ্ধার পূর্বক ০২ ধর্ষককে আটকে রাখে।
উক্ত সময় র্যাবের গোয়েন্দা দল ঐ এলাকায় উপস্থিত থাকায় ঘটনাস্থলে উপস্থিতি হয় এবং ক্যাম্প কমান্ডারের নিকট ঘটনা সম্পর্কে অবগত করে। পরবর্তীতে কোম্পানীর আভিযানিক দল ঘটনাস্থলে হাজির হয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং উক্ত ধর্ষকদের গ্রেফতার করে।
অভিযানটি ২৭ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট এলাকায় অভিযান পরিচালনা করে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের চেষ্টায় ১। মোঃ আজিম (৩৯), পিতা-মোঃ রশিদুল হক, মাতা-মোছাঃ আলাপী বেগম, সাং-কমলাকান্তপুর কওমী মাদরাসা, ২। মোঃ তৌফিক (৩৮), পিতা-মৃত সাম মহদ, সাং-কমলাকান্তপুর, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয় কে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন :