শরীয়তপুরে ১১ জনকে জরিমানা ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ | Daily AjKaler Kontho

শরীয়তপুরে ১১ জনকে জরিমানা ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২০, ২:১৩ অপরাহ্ন
শরীয়তপুরে ১১ জনকে জরিমানা ও  নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি : কোভিড-১৯ প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৮ জনকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ৬ জুন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা ও সরকারি আদেশ অমান্য করার দায়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ তাদের এই জরিমানা করেন।

এসময় মাস্কবিহীন নিম্নআয়ের মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশে প্রতিদিনের ন্যায় শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এ সময় দোকান, শপিংমল সন্ধ‍্যা ৭ টার মধ‍্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অন‍্যূনতম ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করেন। এছাড়া, সকাল ১২ টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত রোভার স্কাউটের একটি দল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। প্রত‍্যেকদিন এ অভিযান অব‍্যহত রাখা হবে।

আজকালের কন্ঠ/জামাল/এম