পটুয়াখালীতে জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২, ২০২০, ৮:০৯ অপরাহ্ন
পটুয়াখালীতে জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে পুলিশ কর্তৃক এক জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর নিবাসী মৃত মোঃ সোহরাব হাওলাদারের ছেলে মোঃ মামুন হাওলাদার (৩৮)কে ০১ জুলাই বুধবার রাত আনুমানিক ৮.৩০ মিনিট সময় মোবাইল ফোনে কে, বা কারা ফোন দিলে মামুন তার চাচার হাচন হাওলাদারের কাছে নৌকার বৈঠা নিয়ে নৌকায় করে স্বজনদের ধারনা টেংরাখালী নদীর অপর পাড়ে যায়। সে রাতে ফিরে না আসায় তার মা মিনারা বেগম ও অন্তঃস্বত্তা স্ত্রী শারমিন খোজা খুজি করেন। ভোর ৭টায় মিঠাপুর এলাকায় নদীর তীরে ধাড়ালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়।

স্থানীয়রা সদর পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ আকতার মোর্সেদ জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কেন বা কারা ওই হত্যাকান্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। খবর দিলে পুলিশ ঘটনাস্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তার ধারনা শত্রুতার জেরে শত্রুরা পরকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় মামলা  প্রক্রিয়া

আজকালের কন্ঠ /বাদল/কেএম