দেশীয় প্রযুক্তিতে জীবানুনাশক টানেল স্থাপন করলেন কাউন্সিলর সেলিম রহমান | Daily AjKaler Kontho

দেশীয় প্রযুক্তিতে জীবানুনাশক টানেল স্থাপন করলেন কাউন্সিলর সেলিম রহমান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৫, ২০২০, ৮:০৬ অপরাহ্ন
দেশীয় প্রযুক্তিতে জীবানুনাশক টানেল স্থাপন করলেন কাউন্সিলর সেলিম রহমান

গাজিপুর জেলা প্রতিনিধিঃ সচেতন হই, সচেতন করি, “সামাজিক দূরত্ব বজায় রাখি” এই স্লোগানকে সামনে রেখে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ৭নং জোনের সভাপতি মোঃ সেলিম রহমান মহামারী করোনা ভাইরাস রোধ প্রকল্পে সবাইকেই অদৃশ্য করোনা নামক ঘাতক মহামারী জীবাণু থেকে মুক্ত রাখতে ৮ নং ওয়ার্ডের জনসাধারণ এর কথা চিন্তা করে দেশীয় প্রযুক্তিতে জীবানুনাশক টানেল স্থাপন করলেন।

১৪ ই মে বৃহস্পতিবার পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এই টানেল স্থাপন করা হয়।
টানেল সম্পর্কে জানতে চাইলে কাউন্সিলর সেলিম রহমান জানান আমি ৮ ওয়ার্ডের জনসাধারণের কথা মাথায় রেখে এই টানেলটি স্থাপন করি।
আমি বহির্বিশ্বের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমার এলাকায় জনসাধারণ যাহাতে এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকে তার জন্যই আমি এই টানেল স্থাপন করতে বাধ্য হই।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রী ইতিমধ্যে বিতরণ শুরু করলে ব্যাপক লোক সমাগম হবে তাই আমি পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টানেল স্থান নির্ধারণ করি।
এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জীবাণুনাশক ঔষধ, স্যাভলন,ও পানি সংমিশ্রণের ঝরনা স্বরূপ টানেলটির ভিতরে প্রবেশ করিয়ে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের হাতে হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেই।

তিনি আরো জানান গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নির্দেশনায় আমি গত কাল থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় সকল আওয়ামী নেতৃবৃন্দের উপস্থিতিতে এই উপহার সামগ্রী সকলের হাতে হাতে তুলে দেয়া শুরু করি।
উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলু ৮ নং ওয়ার্ড সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর বিনু বারেক। কোনাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিকুর রহমান জিয়া।আওয়ামী লীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন মোড়ল ।৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহিদ আহসান (নয়ন) ৮ নং ওয়াড সচিব মোঃ জাকির হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

টানেলটি দেশীয় প্রযুক্তিতে মিডিয়া পার্টনার পড়শী টিভির অধ্যায়নে ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় স্বল্প খরচে স্থাপন করতে সক্ষম হয়েছে। এই টানেলটি পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ জনসাধারণের চলাচলের স্থানে স্থাপন করা হবে বলেও জানান কাউন্সিলর সেলিম রহমান।

আজকালের কন্ঠ /কবির /মিজান