ময়মনসিংহে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন স্বেচ্ছাসেবক লীগ | Daily AjKaler Kontho

ময়মনসিংহে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন স্বেচ্ছাসেবক লীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
ময়মনসিংহে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত অষ্টধার ইউনিয়নের বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক,ময়মনসিংহ-৪ আসনের কৃতি সন্তান জননেতা আফজালুর রহমান বাবু।

গতকাল স্থানীয় কুঠুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ বাক্কার আলীর সভাপতিত্বে এবং অষ্টধার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জনাব আওলাদ হোসেনের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে জননেতা আফজালুর রহমান বাবুর উপস্থিতিতে উৎসুক জনতার ঢল নামে এবং উঠান বৈঠকটি জনসভায় রূপান্তরিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অষ্টধার ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হেলাল উদ্দিন,অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এমদাদুল হক আরমান,অষ্টধার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জনাব ওমর ফারুক,যুগ্ম আহ্বায়ক জনাব আরিফিন রিমন অপু,অষ্টধার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জনাব আল-আমিন, অষ্টধার ইউনিয়ন যুগ্ন আহবায়ক জনাব মিজানুর রহমান,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ সাইদ,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হক,বীর মুক্তিযোদ্ধা জনাব উমর আলী,বীর মুক্তিযোদ্ধা জনাব জামাল মিয়া,বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল মিয়া,বীর মুক্তিযোদ্ধা জনাব শাহেদ আলী,বীর মুক্তিযোদ্ধা জনাব আজাহার আলী সহ নেতৃবৃন্দ।

স্থানীয় ঐতিহ্যবাহী মশিউর নগর বাজারে অন্য আরেকটি উঠান বৈঠকে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব মিরাজ আলী।অনুষ্ঠানটির আয়োজন করেন অষ্টধার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জনাব ওমর ফারুক।উপস্থিত ছিলেন অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এমদাদুল হক আরমান,বীর মুক্তিযোদ্ধা জনাব আইয়ুব আলী,বীর মুক্তিযোদ্ধা আইন উদ্দিন মাস্টার,বীর মুক্তিযোদ্ধা জনাব ইদ্রিস আলী,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জনাব মোঃ আব্দুর রশিদ,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব আব্দুর রাজ্জাক মেম্বার,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব মোঃ ইউনুস আলী,অষ্টধার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জনাব কামরুল ইসলাম,জনাব মোঃ কাসেম আলী,যুবলীগ নেতা মোঃ মনিরুজ্জামান লিটন,মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শরিফুল আলম সুমন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও
বর্তমান মেম্বার জনাব আবুল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই দিনে অষ্টধার ইউনিয়নে আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয় রেল গেইটে। সভাপতিত্ব করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন সরকার। অনুষ্ঠানটির আয়োজন করেন অষ্টধার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জনাব আরেফিন রিমন অপু। এছাড়া উপস্থিত ছিলেন অষ্টধার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব এমদাদুল হক আরমান, অষ্টধার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হেলাল উদ্দিন সরকার,অষ্টধার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জনাব ওমর ফারুক,অষ্টধার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জনাব রাকিব হোসেন,বীর মুক্তিযোদ্ধা আজাহার উদ্দিন সম্মানিত সদস্য সদর উপজেলা মোশাররফ হোসেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোলাইমান মাস্টার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মান্নান মিয়া,৩ নং ওয়ার্ড আওয়ামী সভাপতি সাইফ উদ্দিন,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,অষ্টধার ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাবেক সাধারণ সম্পাদক জনাব তারা মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
অষ্টধার ইউনিয়নের নিমতলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হেলাল উদ্দিনের আয়োজনে অন্য আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন অষ্টধার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হেলাল উদ্দিন সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন অষ্টধার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসব উঠান বৈঠকে প্রধান অতিথি জননেতা আফজালুর রহমান বাবু মহোদয়ের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আউয়াল মিন্টু,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব তানজির আহমদ রাজীব,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান ইমন,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির হিমেল, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব আল আমিন রনি,ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাগর,সিনিয়র সহ-সভাপতি জনাব প্রভাষক শাহিনুর আলম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন আহমেদ নয়ন,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব তানজিল ফরাজী ও ওসান মিয়া,স্টেজ ফোর ইউথ মহানগর শাখার সাধারণ সম্পাদক আফনান তাহা,সহ জেলা,মহানগর,সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসব উঠান বৈঠকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ময়মনসিংহ -৪ আসনের আগামী দিনের স্বপ্ন সারথী জননেতা আফজালুর রহমান বাবু বলেন একটি পক্ষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করতে চায়।বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ এই সমস্ত ষড়যন্ত্রকারীদের কে প্রতিহত করে সকলে সিদ্ধান্ত নিয়েছে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য।জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে তিনি আরো বলেন একমাত্র জননেত্রী শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে সরকারি ভাবে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন,ব্যবস্থা করেছেন আলেমদের সর্বোচ্চ শিক্ষা সনদের,এছাড়াও সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পদ্মা সেতু থেকে শুরু করে মসজিদ মাদ্রাসার মক্তব পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অষ্টধার ইউনিয়নের নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে জননেতা আফজালুর রহমান বাবু বলেন দীর্ঘদিনের দুটি কাছাকাছি ট্রেনের স্টেশন কে একটি ট্রেনের স্টেশনে রূপান্তরিত করে দ্রুত সমস্যা সমাধান করার জন্য তিনি রেলমন্ত্রীর সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন।সর্বোপরি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া চান।