আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় দুই কোটি টাকা মূল্যের ছয়টি সোনার বারসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ জুন) মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে সোনার বারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফরিদপুর কোতোয়ালি থানার ভাটি কানাইপুর গ্রামের মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও তালতলা গ্রামের রশিদ মোল্লার মেয়ে জামিলা পারভীন (২৫)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে মাঝকান্দি এলাকা থেকে ছয়টি সোনার বারসহ পাচারকারী দু’জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ছয়টি সোনার বারের ওজন ১ কেজি সাড়ে তিনশ’ গ্রাম; যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৫ হাজার ৮৫০ টাকা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :