পটুয়াখালীতে বাকীতে সিগারেট না দেওয়ায় ছাত্রকে পিটিয়ে আহত | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে বাকীতে সিগারেট না দেওয়ায় ছাত্রকে পিটিয়ে আহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২০, ৮:৪৩ অপরাহ্ন
পটুয়াখালীতে বাকীতে সিগারেট না দেওয়ায় ছাত্রকে  পিটিয়ে আহত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলাধীন ইটবাড়িয়া ইউনিয়নের ১নং ব্রীজ সংলগ্ন এলাকায় প্রতিবন্ধী দোকান ব্যবসায়ী মোঃ রিপন খান এর ছেলে মাকেল মুন্সি’র মাদ্রাসায় পড়য়া ষষ্ঠ শ্রেণী ছাত্র রাহাতকে বাকীতে সিগারেট না দেওয়ায় দুই দফায় পিটিয়ে আহত করেছে এলাকার বখাটে সাগর (১৬), রবিউল(১৬) ও দুলু(২০) বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় রিয়াজকে তার দাদা ২৭ মার্চ শুক্রবার এশা বাদ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে ও রাহাতের পিতা রিপন খানের বক্তব্যে জানাযায়, শুক্রবার সকালে রাহাত তার বাবার দোকানে বসলে এলাকার বখাটে যুবক সাগর, রবিউল ও দুলু তার কাছে সিগারেট বাকী চাইলে রাহাত তাদের সিগারেট না দেওয়ায় সকাল ১১টার সময় তাকে দোকানের পিছনে নিয়ে লাথি ও ঘুষি মেরে আহত করে। রাহাত বিষয়টি তার বাবার কাছে জানালে ঐ বখাটে তিন যুবক মাগরেব বাদ দ্বিতীয় দফায় রাহাতকে লাথি, ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পড়ে রাহাতের দাদা তাকে আহত অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। এ নিউজ লেখা পর্যন্ত রাহাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবিষয়ে রাহাতের বাবা রিপন খান পটুয়াখালী সদর থানায় বখাটেদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পেয়ে সদর থানার উপ-পরিদর্শক মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজকালের কন্ঠ /বাদল /মিজান