সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ | Daily AjKaler Kontho

সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২২, ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন
সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন এমন অভিযোগ তুলে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

গত রোববার (২১ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে আজ ২২ মে ২০২৩ সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা-মহানগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।