বিভিন্ন এলাকায় মাদকসহ গ্রেপ্তার ৩৯ | Daily AjKaler Kontho

বিভিন্ন এলাকায় মাদকসহ গ্রেপ্তার ৩৯


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৮, ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
বিভিন্ন এলাকায় মাদকসহ গ্রেপ্তার ৩৯

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৬১.৫ গ্রাম হেরোইন, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন, ৬৯২ পিস ইয়াবা, দেশি মদ ৩৭৫ মিঃলিঃ ও ৬ কেজি ১২৫ গ্রাম ২০০ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।