নিজস্ব প্রতিনিধি : গত ১৭ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব- ১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ জামাল মিয়া (৩৫) বলে জানা যায়।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন ঢাকা টু মাওয়া রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ হাসান খান (২৬) বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :