জো বাইডেনকে চিঠি পাঠালেন : শেখ হাসিনা | Daily AjKaler Kontho

জো বাইডেনকে চিঠি পাঠালেন : শেখ হাসিনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৩, ৭:০১ অপরাহ্ন
জো বাইডেনকে চিঠি পাঠালেন : শেখ হাসিনা

আজকালের কন্ঠ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো উষ্ণ বার্তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একটি চিঠি হস্তান্তর করেন।