আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগান সুলতানা টাওয়ারে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে আমির হোসেন আমুর নেতৃত্বে আওয়ামী লীগ ও মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় জাতীয় পার্টি নির্বাচনের শেষদিন পর্যন্ত মাঠে থাকবে।
পার্টির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেন রাঙ্গা।
আজকালের কন্ঠ /মিজান
আপনার মতামত লিখুন :