ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল ইন্টার মিলান | Daily AjKaler Kontho

ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল ইন্টার মিলান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল ইন্টার মিলান

অনলাইন প্রতিবেদক : সৌদি আরবে চলছে ফুটবল উৎসব। এল ক্লাসিকোর উত্তাপ শেষ হতে না হতেই আবারও সৌদিতে জমে উঠল মিলান ডার্বি। যে লড়াইয়ে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছে ইন্টার মিলান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে ইন্টার। ফল পেতেও বেশি দেরি হয়নি, ম্যাচের দশম মিনিটে নিকোলাস বারেলার বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে এনে দেন ফেদেরিকো ডিমারোকো। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এডিন জেকো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার।

বিরতির পর ভালো কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি এসি মিলান। উল্টো ৭৭তম মিনিটে গোল করে ইন্টারকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় বছরের প্রথম শিরোপা জিতে মাঠ ছাড়েন ইন্টার মিলান।