আজকালের কন্ঠ ডেস্ক :গত ১৫ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ফারুক রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা মূল্যের ১৬০ (একশত ষাট) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হুমায়ুন কবির বাবু (৩৮) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৪৫,৬০০/- (পয়তাল্লিশ হাজার ছয়শত) টাকা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :