বাড়ল বিদ্যুতের দাম, ১ জানুয়ারি থেকেই কার্যকর | Daily AjKaler Kontho

বাড়ল বিদ্যুতের দাম, ১ জানুয়ারি থেকেই কার্যকর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ন
বাড়ল বিদ্যুতের দাম, ১ জানুয়ারি থেকেই কার্যকর

আজকালের কন্ঠ ডেস্ক : দেশে ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে এ দাম বাড়ানো হয়। ১ জানুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর হয়ে হবে।
একইসঙ্গে এখন থেকে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে।

এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম মিলনায়তনে সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি হয়।
কয়েক দফা গণশুনানি শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি ইউনিটপ্রতি বিদ্যুৎ এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করে।