মোঃ জয়নাল আবেদীন আলীকদম বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার সিমান্ত দিয়ে পোয়ামুহুরী কুরুকপাতা হয়ে আলীকদমে অনুপ্রবেশ করছেন অসংখ্য গরু ও মহিষ এই চোরাচালান বন্ধের মাঠে কঠোর অভিযান পরিচালনা করছেন আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি।
এরই ধারাবাহিকতায় আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি এর দায়িত্বপুর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধ নিয়মিত টহলের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ১৭ অক্টোবর আলীকদম উপজেলার আওতাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চলাচলের পথে চার রাস্তার মোড়ে মায়ানমার সিমান্ত হয়ে আসা বিদেশি জাতের ৩১টি মহিষ আটক করেন বিজিবি। যার বাজার মূল্য আনুমানিক ৪৪,৯৫,০০০ হাজার টাকা বলে ধারণা করছেন বিজিবি।
এসময়ে বিজিবি’র সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মহিষ রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। আটক কৃত মহিষ গুলো আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি দপ্তরে নিয়ে আসা হয়েছে এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি। ধারাবাহিক এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং আরো জোরদার করা হবে বলেও জানান আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শহিদুল ইসলাম।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :