টেকনাফে বিদেশি মদ-বিয়ার উদ্ধার | Daily AjKaler Kontho

টেকনাফে বিদেশি মদ-বিয়ার উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২২, ২:০৭ অপরাহ্ন
টেকনাফে বিদেশি মদ-বিয়ার উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদ ও ১৫২ ক্যান বিয়ার উদ্ধার করছে কোস্টগার্ড। বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউপি বরইতলী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্ছিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কাজী আল আমিন (বিএন)।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক বরইতলী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় টেকনাফ-কক্সবাজার সড়কের পশ্চিম পার্শ্বের পাহাড়ি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় অভিনব কায়দায় লুকানো পাঁচটি বস্তা পাওয়া যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ২৬ বোতল বিদেশি মদ (গ্রান্ড রয়েল) ও ১৫২ ক্যান (আন্দামান ও ডায়াব্লো) বিয়ার উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশি মদ ও বিয়ারগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব