দেশে নতুন করে আক্রান্ত ২০৯ জন, মৃত্যু ৭ | Daily AjKaler Kontho

দেশে নতুন করে আক্রান্ত ২০৯ জন, মৃত্যু ৭


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২০, ২:৫৮ অপরাহ্ন
দেশে নতুন করে আক্রান্ত ২০৯ জন, মৃত্যু ৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে মোট ৪৬ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ২০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১০১২ জন করোনা রোগী শনাক্ত হলো।

মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ৬৩৩ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ১৯ হাজার ৭৮৫।

আক্রান্ত হয়ে সেরে উঠেছেন চার লাখ ৫৩ হাজার ১৮ জন। এখনো ১৩ লাখ ৫৬ হাজার ৮৩০ জন রোগী সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।