আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার | Daily AjKaler Kontho

আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাদের বাড়ি তুলারামপুর দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ৫ আগস্ট পরবর্তী নাশকতার মামলায় নড়াইলের তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেফতার করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি