
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামিসহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে চারজন আদালতের পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে।
রোববার (২২ নভেম্বর) আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের একজন হলেন গোদাড়া গ্রামের প্রয়াত আশরাফ সরদারের ছেলে মো. তছলিম রহমান বাচ্চু (৫২)। আশাশুনি থানার ২৪(০৬)২৬ নম্বর মামলার এই আসামি কৃষক লীগের সাতক্ষীরা জেলা কমিটির একজন সক্রিয় কর্মী বলে জানিয়েছে থানা পুলিশ।
অন্য চারজন পরোয়ানাভুক্ত আসামি হলেন—লতাখালী গ্রামের প্রয়াত লুৎফর রহমান গাজীর ছেলে মো. আব্দুল্লাহ গাজী, কচুয়া গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে অবাইদুল্লাহ সরদার, বৈকারঝুটি গ্রামের প্রয়াত জিতেন্দ্র নাথ ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ এবং বসুখালী গ্রামের প্রয়াত হাকিম আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রোববার (২২ নভেম্বর) অভিযান শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে আশাশুনি থানা পুলিশ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :