
নওগাঁর রাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ জন শিক্ষার্থীর পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ ইস্কুলপাড়া জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক জিসি। বিশেষ অতিথি ছিলেন মোঃ আফজাল হোসেন জিসি ও সাংবাদিক হাফেজ মোঃ ফিরোজ আহমেদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আবুল কালাম আজাদ এবং সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আজিজার রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, রহিদুল ইসলাম, মোঃ মিঠু প্রাংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :