Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২২, ২০২৬ , ৬:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৬ , ৬:২৩ অপরাহ্ণ

ইসলামিক ফাউণ্ডেশন এর ১৪ জন শিক্ষার্থীর কোরআন সবক অনুষ্ঠিত

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ জন শিক্ষার্থীর পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ ইস্কুলপাড়া জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক জিসি। বিশেষ অতিথি ছিলেন মোঃ আফজাল হোসেন জিসি ও সাংবাদিক হাফেজ মোঃ ফিরোজ আহমেদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আবুল কালাম আজাদ এবং সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আজিজার রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, রহিদুল ইসলাম, মোঃ মিঠু প্রাংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন