বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ৪:২২ অপরাহ্ন
বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির ২০২৭-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে উন্নয়নের পক্ষে কাজ করবেন—এমন প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চান ভোটাররা। অন্যদিকে, নির্বাচিত হলে নিজেদের ঘোষিত ইশতেহার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চকবাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে ২০২৭-২০২৮ মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ১৯৬ জন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে ফয়সাল হোসেন এবং কোষাধ্যক্ষ পদে ফয়সাল হাসান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ হারুন-অর-রশিদ বাবুল, সহ-সভাপতি পদে আবু বকর সিদ্দিক (ইমরান), মোঃ আলাউদ্দিন ও হাজী মোঃ সোহেল প্রতিদ্বন্দ্বিতা করেন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ এনামুল হক মিন্টু, হাজী মোঃ হাবিব উদ্দীন, হাজী মোঃ সাব্বির আহম্মেদ ও মোঃ নুর বাসার আলম। যুগ্ম সম্পাদক পদে তোফায়েল আহমেদ ও মোঃ আঃ রহিম, সহকারী সম্পাদক পদে মোঃ হোসেন উদ্দিন সুমন ও মোহাম্মদ রমজান আলী সিয়াম প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ ছাড়া প্রচার সম্পাদক পদে মোঃ ইলিয়াস সিহান ও হাজী মোঃ নুরুজ্জামান এবং সাংস্কৃতিক সম্পাদক পদে হাজী মোঃ আফরোজ উদ্দিন (জিয়া) ও মোঃ নূর উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মুহাঃ মাহবুবুর রহমান (টিটু), ইরফান আহম্মেদ, মোঃ ওমর ফারুক (শান্ত), মোঃ সাদ্দাম হোসেন সুমন, মোঃ খোরশেদ আলম, মাসুম হাসান, মোঃ আল আমিন রাব্বি, মোঃ মোস্তাফিজুর রহমান (অপু), মোঃ সিরাজ আহমেদ, ফয়সাল আহমেদ লিটন, মোঃ ইমরান, মোঃ আকবর, মোঃ আমিরুল ইসলাম (আমির), মোঃ ওয়াকিল আহম্মেদ (বিপ্লব), হাজী মোঃ মনির হোসেন, মোঃ আব্দুল আমিন মিশু ও নাসিম উদ্দিন আহাম্মেদ (পিন্টু)।

নির্বাচন চলাকালে একাধিক প্রার্থী বলেন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বাচন পরিচালনা করছেন। নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীই আমরা ভাই ভাই। যিনি বিজয়ী হবেন, তাঁর সঙ্গে একযোগে বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির উন্নয়নে কাজ করব। নির্বাচিত হলে নিজেদের ইশতেহার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখব।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীই আমাদের আপনজন। সবাইকে তো আর বিজয়ী করা সম্ভব নয়। তবে যাঁরাই নির্বাচিত হবেন, তাঁরা সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির উন্নয়নে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি সমিতির সব সদস্যের সুখে-দুঃখে পাশে থাকবেন, এমন নেতৃত্বই আমরা চাই।

প্রধান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হাজী মোঃ সালাহউদ্দিন বলেন, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিকতা বজায় রেখেছেন। সব প্রার্থী নির্বাচনী নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

এ সময় নির্বাচন বোর্ডের সদস্য হাজী মোঃ সামিনুল হক ফয়সাল, হাজী মোঃ আমজাদ হোসেন এবং নির্বাচন সচিব হাজী মোঃ সেলিম উপস্থিত ছিলেন।

এদিকে, নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হাজী মোঃ রেজা হাসান বাবু এবং সদস্য হাজী মোঃ আসির উদ্দিন (জনি) ও হাজী মোঃ সাইফুল আলম উপস্থিত ছিলেন।