
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান।
অভিযানে চম্পকনগর বাজারে ‘জয় লোকনাথ মিষ্টির দোকান’-এর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার সত্যতা পাওয়ায় মালিককে মুচলেকা দেওয়ানো হয় এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রায় ৫০ কেজি খাওয়ার অযোগ্য মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় ২টি মুদি দোকানকে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা জরিমানা করা হয়।
যৌথ অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে ৩২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :