ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা | Daily AjKaler Kontho

ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা


ডোমার (নীলফামারী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা

নীলফামারীর ডোমারে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যালয়ের এসএমসি সভাপতি মেরাজুল হকের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ফাতেমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এটিএম নুরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, এসএমসির সদস্য মামুনুর রশিদ সোহেল, একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক ফাতেমা মনছুরা ও আক্তার জাহান পারভীন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক মালা জেসমিনের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয় শিক্ষিকাকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। অনেকের চোখে দেখা যায় অশ্রু।

অনুষ্ঠানের শেষপর্যায়ে ফুলে সাজানো গাড়িতে করে সহকর্মীরা বিদায়ী শিক্ষক মালা জেসমিনকে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেন।