অসুস্থ শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা রুমি, দিলেন আর্থিক সহযোগিতা | Daily AjKaler Kontho

অসুস্থ শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা রুমি, দিলেন আর্থিক সহযোগিতা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
অসুস্থ শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা রুমি, দিলেন আর্থিক সহযোগিতা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম ব্যাচের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীলের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি। শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সংকট দেখা দিলে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে দেবপ্রিয় অধিকারী নীলকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা, প্লাটিলেট ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়ে তার পরিবার।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমি। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেন তিনি।

আজও (শুক্রবার) হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করেন। এ সময় রোগীর চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। হাসপাতাল কর্তৃপক্ষও রোগীর চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

শিক্ষার্থীর অসুস্থতার সময়ে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরে। সংকটময় মুহূর্তে একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক সহায়তার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।