কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার ও শিক্ষাবৃত্তি প্রদান | Daily AjKaler Kontho

কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার ও শিক্ষাবৃত্তি প্রদান


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার  ও শিক্ষাবৃত্তি প্রদান

শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার বিকাশে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি নর্থ লাইন অ্যাসোসিয়েটসের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার ও কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের সভাপতি খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীন, পিপিএম; কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা; বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল আলমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি আনন্দঘন হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার এবং নর্থ লাইন অ্যাসোসিয়েটসের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, সাংস্কৃতিক চর্চায় আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে আরও ভালো ফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা সংশ্লিষ্টদের।

আজকালের কন্ঠ/আর এস