
নড়াইলের লোহাগড়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর শিকদার (৪৫) পুলিশের হাতে গ্রেফতার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে লোহাগড়া পৌরসভার সরদারপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জিয়াউর শিকদার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলাটা গ্রামের মৃত আকরাম শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট লোহাগড়া পৌর শহরের সি এন্ড বি চৌরাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। এছাড়াও আরেকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। দুইটি মামলায় বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সরদারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ নেতা মো. জিয়াউর শিকদারকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :