কোটাকোল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শেখ জামিল আহমেদকে দেখতে চায় এলাকাবাসী | Daily AjKaler Kontho

কোটাকোল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শেখ জামিল আহমেদকে দেখতে চায় এলাকাবাসী


নড়াইল প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
কোটাকোল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শেখ জামিল আহমেদকে দেখতে চায় এলাকাবাসী

নড়াইলের লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ জামিল আহমেদকে দেখতে চায় স্থানীয় বিএনপি ও সাধারণ ভোটাররা।

শেখ জামিল আহমেদ সাবেক চেয়ারম্যান শেখ আমির হোসেনের সুযোগ্য পুত্র। তিনি ২০১৬/২০১৭ সালের ইউপি নির্বাচনে কোটাকোল ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন। তিনি কোটাকোল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে লোহাগড়া উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এবং তারেক জিয়া পরিষদের লোহাগড়া উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের দাবি, দুর্দিনে বারবার নির্যাতিত-নিপীড়িত হয়েও শেখ জামিল আহমেদ ধানের শীষের পক্ষে নির্বাচন করেছেন। লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে কোটাকোল থেকেই তিনি ধানের শীষের পক্ষে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন, যার প্রমাণ নির্বাচন অফিসে রয়েছে।

এলাকাবাসীর ভাষ্যে, “দুর্দিনে যিনি আমাদের পাশে ছিলেন, আমরা তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। কোটাকোলবাসী বেঁধেছে জোট, জামিল আহমেদ ভাইকে দেবে ভোট।”

কোটাকোল ইউনিয়নবাসী মনে করেন, ত্যাগী ও পরীক্ষিত এই নেতাই ইউনিয়নের উন্নয়নে সঠিক ভূমিকা রাখতে পারবেন।