তারাগঞ্জে ‘মা লক্ষ্মী মিনি পাম্প’কে ৩০ হাজার টাকা জরিমানা | Daily AjKaler Kontho

তারাগঞ্জে ‘মা লক্ষ্মী মিনি পাম্প’কে ৩০ হাজার টাকা জরিমানা


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
তারাগঞ্জে ‘মা লক্ষ্মী মিনি পাম্প’কে ৩০ হাজার টাকা জরিমানা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পরিমাপে কারচুপির দায়ে একটি মিনি পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

আজ ০৫ অক্টোবর ২০২৬ তারিখ সোমবার, দুপুর ০১:৩০ ঘটিকায় উপজেলার সয়ার ধোলাইঘাট বাজারে অবস্থিত ‘মা লক্ষ্মী মিনি পাম্প’-এ এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপে কারচুপি করায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কমল রায় (পিতা: খগেন্দ্র নাথ রায়, সাং- সয়ার ধোলাইঘাট বাজার, তারাগঞ্জ) কে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর ২৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে উক্ত আইনের ৪৬ ধারায় তাকে ৩০,০০০/হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আসমা উল হুসনা। অভিযান পরিচালনাকালে বিএসটিআই, রংপুর এবং তারাগঞ্জ থানার প্রতিনিধি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।