
কবি কাজী নজরুল ইসলামের রচিত জনপ্রিয় নাটক ‘পুতুলের বিয়ে’ মঞ্চস্থ করেছে অংকুর নাট্য একাডেমি, ঝিনাইদহ।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের নবগঙ্গা নদীর তীরে অবস্থিত প্রান্তিক স্টুডিও থিয়েটার হলে নাটকটি পরিবেশিত হয়।
তাসলিমা আক্তার তীন্নির নির্দেশনায় নাটকটিতে স্থানীয় একঝাঁক তরুণ ও ক্ষুদে প্রতিভাবান শিল্পী অংশগ্রহণ করেন। তাদের প্রাণবন্ত ও মনোমুগ্ধকর অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
নাট্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর নাট্য একাডেমির সভাপতি মোঃ আহসান হাবিব রনক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অংকুর নাট্য একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা হতে আগত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মোঃ গোলাম সারোয়ার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাসাস এর সদস্য সচিব মোঃ কামরুজ্জামান লিটন। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ, নাট্যপ্রেমী দর্শক এবং সংস্কৃতিকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে স্থানীয় ক্ষুদে ও তরুণ শিল্পীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ঝিনাইদহের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে বলে মনে করেন আয়োজকরা।
আপনার মতামত লিখুন :