
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এর পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল কে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা পুলিশ (ডিবি)।
৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা গুলশান নিকুঞ্জ থেকে তাকে আটক করা হয়।
মেয়ের জুয়েল বাউফল পৌরসভার তিন নং ওয়ার্ড এর মুসলিম পাড়া এলাকার বাসিন্দা তাকে কোন মামলায় আটক করা হয়েছে তাহা এখন পর্যন্ত নিশ্চিত জানা যায় নাই। তবে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন তাকে আটক করে ডিবি কার্যলয় নেওয়া হয়েছে তার বিরুদ্ধে বাউফল থানায় বিএনপির অফিস ভাঙচুর মামলা সহ তিনটি মামলা রয়েছে তার ভিতর দুইটি মামলায় ওরেন্ট রয়েছে বলে জানিয়েছেন। গতরাতে আটক হবার খবর শুনে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানায় বিভিন্ন শ্রেনীর মানুষ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :