মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ক্যাডেট মাদ্রাসার পরিচ্ছন্নতা অভিযান | Daily AjKaler Kontho

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ক্যাডেট মাদ্রাসার পরিচ্ছন্নতা অভিযান


এস এম তানবীর​, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ক্যাডেট মাদ্রাসার পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু নির্মূল ও বিভিন্ন সংক্রামক ব্যাধি প্রতিরোধে মাদারীপুরে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে এ জন-সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

​অভিযানকালে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের ডিসির ব্রিজ এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে তারা ২ নং শকুনি সড়ক হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

​মাদ্রাসার শিক্ষকমণ্ডলীরা জানান, শুধু চিকিৎসায় নয়, নিজ নিজ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গুসহ নানা রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকা সম্ভব। শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা এবং সমাজকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র চেষ্টা। ভবিষ্যতে এ ধরনের জন-কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

পরিছন্নতা অভিযানে নেতৃত্ব দেন, মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েত হোসেন, নির্বাহী পরিচালক সাইয়্যেদ মনিরুজ্জামান, প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন, ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়সাল মাহমুদ প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি