বিদ্রোহ মানে অন্যায়ের বিদ্রোহ: এমপি ফজলে হুদা | Daily AjKaler Kontho

বিদ্রোহ মানে অন্যায়ের বিদ্রোহ: এমপি ফজলে হুদা


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
বিদ্রোহ মানে অন্যায়ের বিদ্রোহ: এমপি ফজলে হুদা

নওগাঁর বদলগাছীতে উপজেলা “নজরুল বর্ষ” উদযাপন উপলক্ষ্যে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির চৌধুরী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জনসাধারণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বক্তব্যো বিদ্রোহের ব্যাখ্যাসহ বলেন, “আগামীর প্রজন্মেকে বাঁচাতে হলে আমাদের কবি কাজী নজরুলের আদর্শ, সেই বিদ্রোহ ধারণ করতে হবে এবং বিদ্রোহ মানে অন্যায়ের বিদ্রোহ।”

আজকালের কন্ঠ/আর বি