বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর | Daily AjKaler Kontho

বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৮:১২ অপরাহ্ন
বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর

সঞ্জয় লীলা বানসালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ থেকে প্রকাশিত হয়েছে অভিনেতা রণবীর কাপুরের প্রথম লুক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এই পোস্টারে দেখা গেছে, নীল গাড়িতে বসা রণবীরের এক হাত রক্তাক্ত।

পোস্টারের সাথে জানানো হয়েছে, ছবিটি ২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে।

রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত এই বড় বাজেটের ছবিটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। পরিচালক বানসালি এখন ছবিটির সম্পাদনার কাজ করছেন।

ছবিটিতে রণবীর ও ভিকি কৌশলকে দুই সেনাসদস্যের ভূমিকায় দেখা যাবে।

আলিয়া ভাটকে কেন্দ্র করে একটি ত্রিকোণ প্রেম কাহিনি ফুটে উঠবে। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির পর এই প্রথম আবার বানসালির নির্দেশনায় কাজ করছেন রণবীর।

রণবীর বর্তমানে তার আগামী ছবি ‘রামায়ণ: পার্ট ১’-এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন, যা আগামী ৬ নভেম্বর মুক্তি পাবে। অন্যদিকে আলিয়া ভাটকে শেষ দেখা গিয়েছিল ‘আলফা’ ছবিতে এবং ভিকি কৌশলকে দেখা গেছে ‘কেশরী চ্যাপ্টার ২’-তে।

আজকালের কন্ঠ/আর বি