
ঝিনাইদহের কালীগঞ্জে মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬ আগষ্ট) সকালে উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম,বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি,মৎস্য চাষি আব্দুল কুদ্দুসসহ আরো অনেকে।
সহকারী কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শুরুর আগে উপজেলা পরিষদ চত্বর হতে বর্নাঢ্য রেলি বের করা হয়।অনুষ্ঠান শেষে ৪ জন সফল মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :