রায়পুরে উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ | Daily AjKaler Kontho

রায়পুরে উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ১:২৮ অপরাহ্ন
রায়পুরে উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রায়পুর উন্নয়ন ফাউন্ডেশন। আজ সোমবার শহরের নতুন বাজার ঈদগাহ মাঠে সংগঠনটির উদ্যোগে এক হাজার সুবিধাবঞ্চিত মানুষের পাশে মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রীর বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি বেলাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বের উপস্থিত ছিলেন- পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী আমিনুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ মিয়াজি ও উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হুদা প্রমুখ।

উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘব করতে তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী আমিন উল্ল্যা বলেন, রায়পুর উপজেলার সার্বিক উন্নয়নকে লক্ষ্য করে কাজ করছে। বিশেষ করে আধুনিক কৃষি, মৎস্য ও গবাদিপশু পালন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আইসিটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি