
নেত্রকোণায় সরাসরি ময়মনসিংহ থেকে পরিচালিত দি ক্যাডেট কোচিং সেন্টার-এর নেত্রকোণা শাখার উদ্যোগে মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এস. কে. চৌধুরী ফ্রিডম ফোরামের প্রতিষ্ঠাতা মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধই ভবিষ্যৎ সাফল্যের মূল চাবিকাঠি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ননী গোপাল সরকার। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে কোচিং সেন্টারের ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ সময় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :