ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙলে আইন প্রয়োগ করা হবে : ডিএমপি কমিশনার | Daily AjKaler Kontho

ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙলে আইন প্রয়োগ করা হবে : ডিএমপি কমিশনার


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙলে আইন প্রয়োগ করা হবে : ডিএমপি কমিশনার

আজ (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দুর্বৃত্ততামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে জনগণকেই নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে।

মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ককটেল হামলায় এক পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশের মনোবলে আঘাত লেগেছে। তিনি সতর্ক করে বলেন, ককটেল ছোড়া বা এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় ককটেল নিক্ষেপ বা গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে গুলি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। এ বিষয়ে তিনি জানান, নাশকতা করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেয়া রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব- আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।

আজকালের কন্ঠ/আর এস