সরিষাবাড়ীতে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন
সরিষাবাড়ীতে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারীর উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, প্রশিক্ষণ কেন্দ্র সরিষাবাড়ীর উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরিষাবাড়ী প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চার মাসব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। নারী প্রশিক্ষনারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহছেন উদ্দিন। এতে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম খান প্রমুখ।

জাতীয় মহিলা সংস্থা সরিষাবাড়ী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মামুন হোসেন বলেন, পাঁচটি বিভাগে ২৫০ জন নারী প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে নারীদের হাতে প্রশিক্ষণ ভাতার চেক তুলে দেওয়া হয়।

 

আজকালের কন্ঠ /আর এস/এস