জকসু নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জবি শিবিরের স্মারকলিপি প্রদান | Daily AjKaler Kontho

জকসু নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জবি শিবিরের স্মারকলিপি প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
জকসু নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জবি শিবিরের স্মারকলিপি প্রদান

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনসহ নানা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র শিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (৩ আগস্ট) সকালে শাখা শিবিরের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এতে অতি দ্রুত জকসু নির্বাচন আয়োজন, ক্যাম্পাসের অবকাঠামোগত সমস্যার সমাধান, নারী শিক্ষার্থীদের জন্য ওয়াশরুম স্থাপন, দ্বিতীয় ক্যাফেটেরিয়ার কাজ শুরু এবং সমপূরক বৃত্তি বিতরণসহ একাধিক দাবি তুলে ধরা হয়।

শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রফিক ভবনের সংস্কার কাজ আগামী সপ্তাহে শুরু হবে। বিজ্ঞান ভবনের সংস্কার কাজ চলমান রয়েছে এবং অবকাশ ভবনের কাজও দ্রুত শুরু হবে।”

তিনি আরও জানান, “নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াশরুম স্থাপন, দ্বিতীয় ক্যাফেটেরিয়ার কাজ আগামী ১৫ দিনের মধ্যে শুরু এবং সমপূরক বৃত্তির অর্থ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রশাসন।”

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জবি শিবির।

আজকালের কন্ঠ/রাহাত/শাহরিয়াজ