উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় ১ শিশুর মরদেহ সহ ১৮জন উদ্ধার, নিখোঁজ ৮ | Daily AjKaler Kontho

উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় ১ শিশুর মরদেহ সহ ১৮জন উদ্ধার, নিখোঁজ ৮


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২০, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন
উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় ১ শিশুর মরদেহ সহ ১৮জন উদ্ধার, নিখোঁজ ৮

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরের খামার দামারহাট এলাকায় তিস্তা নদীতে ২৬ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।এতে ১৮ জন জীবিত উদ্ধার হলেও ৭-৮ জন নিখোঁজ রয়েছেন। আর এক শিশুর মরদেহ পাওয়া গেছে।

গত বুধবার (১৯ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার এক শিশুর মরদেহ সহ ১৮ জন উদ্ধার করা হলেও ৭-৮ জন নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় আয়শা খাতুন নামের একজন আড়াই বছরের শিশুর মরদেহসহ ১৭ জন জীবিত উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দা। এর মধ্যে ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।এ ছাড়াও অন্তত আটজন নিখোঁজ আছেন।মৃত আয়শা খাতুন খামার দামারহাট গ্রামের আজিজুর রহমানের মেয়ে।

জানা যায়, যাত্রীদের সবাই বিয়ের দাওয়াতে অংশ নিতে গজরাহাট থেকে নৌকা নিয়ে রওনা দেন। পরে নৌকাটি ডুবে যায়।১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৭-৮ জন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।

স্থানীয়রা জানান, পুরাতন বজরা ঘাট এলাকার ফয়জার আলীর মেয়ে জামাইয়ের বাড়িতে বিয়ে পরবর্তী দাওয়াত খেতে যাওয়ার সময় এ নৌকাডুবির ঘটনা ঘটে। ছোট নৌকায় ২৫-২৬জন যাত্রী উঠায় তিস্তার তীব্র স্রোতে তা উল্টে যায়।

এসময় ১৭ জন জীবিত সাঁতরে তীরে উঠে আসে। এর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা সহ মোট ১৮জন এখনো নিখোঁজ ৭-৮জনের রয়েছে।

নিখোঁজদের মধ্যে একই পরিবারের দুই শিশুসহ ৪ জন রয়েছে বলে জানা গেছে।

উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, গতরাত ১টা পর্যন্ত আড়াই বছরের একজন শিশুর মরদেহসহ ১৭ জন জীবিত উদ্ধার করা হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, নৌকা ডুবির ঘটনায় যাত্রীদের মারফত জানা গেছে তারা নৌকায় ২৬ জন ছিলেন।এ পর্যন্ত নদী থেকে একজন মৃত শিশুসহ ১৭ জন জীবিত উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে এখনও অন্তত আটজন নিখোঁজ আছে। তবে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

উপজেলা নির্বাহী অফিসার মো:আতাউর রহমান বলেন, নৌকা ডুবিতে আড়াই বছরের এক শিশু মারা গেছে। স্থানীয়দের নিকট ৭-৮ জন নিখোঁজের কথা শুনেছি। তবে উদ্ধার না হওয়া পর্যন্ত নিশ্চিত নই।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম বলেন আমি খবর পেয়ে রাতেই সেই ঘাটে যাই। তিনি বলেন ২৬ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর এক শিশুর মরদেহ পাওয়া গেছে। এখনও ৭ -৮জন নিখোঁজ আছেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি একজন শিশুর মৃত্যু হয়েছে এটা নিশ্চিত।

নৌকাডুবির ঘটনায় রাত ১:৩০ পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়েছে।ফের বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালানো হবে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।