রাজাপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত | Daily AjKaler Kontho

রাজাপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ন
রাজাপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় মহিউদ্দিন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মহিউদ্দিন উপজেলার মনোহরপুর এলাকার ও মধ্য বাজারের ফার্নিচার ব্যবসায়ী কবির হোসেন ইকবালের ছেলে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস মোড় এলাকায় রাজাপুর-ভান্ডারিয়া সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটি একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী ইতি পরিবহন বাস চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ডিউটি অফিসার এসআই জসিম উদ্দিন বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।