বাঁশখালীতে আগুনে ৮ জন দগ্ধ | Daily AjKaler Kontho

বাঁশখালীতে আগুনে ৮ জন দগ্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন
বাঁশখালীতে আগুনে ৮ জন দগ্ধ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৮ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় পুড়ে গেছে পাঁচটি দোকান।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় বেলালের গাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ৮ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

বাঁশখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজাদুল ইসলাম বলেন, সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই তানভীর বলেন, সকালে গ্যারেজে কাজ করার সময় ওয়্যারিংয়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।